×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৪৩৬৫৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লী কিংয়ের আমন্ত্রণে সে দেশে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে আজ রাতে ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) আজ স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে।
বিমানটি বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা ছিল।
তাঁর অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে কয়েক ঘণ্টা আগে বেইজিং ত্যাগ করেন বলে এখানে এক সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ড. হাছান জানান, সায়মা ওয়াজেদেরও বেীজিং সফরে আসার কথা ছিল। তবে তিনি অত্যন্ত অসুস্থ থাকায় আসতে পারেননি।
ড. হাছান জানান, বেইজিং ত্যাগের আগে ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত চীন অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এবং প্রধানমন্ত্রী শি জিং পিংয়ের সাথে প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্য সব অনুষ্ঠানসূচি সম্পন্ন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কেবল রাতে চীনে অবস্থান করাটা এড়িয়ে গেছেন।
প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশ  ২৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের কথা ঘোষণা করে।
এর আগে আজ (১০ জুলাই) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার চীনা সমকক্ষ লি কিয়াং-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে বেইজিং পৌঁছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat