×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৪৩৪৫৪৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, গতবছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে।
গ্যালান্ট যুদ্ধের প্রথম নয় মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল  হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।
মন্ত্রী নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সঙ্গে কাজ করার জন্যে সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, “অর্জন অনেক”।
তিনি বলেন, “আমরা হামাস সন্ত্রাসীদের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। এছাড়া ফিলিস্তিনী গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি।”
মন্ত্রী হতাহতের কোন সংখ্যা উল্লেখ করেননি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোন পরিসংখ্যান তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২৯৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat