×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৪৩৪৫৩৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বুধবার সর্বোচ্চ আদালতের দেয়া আদেশে সরকারের ২০১৮ সালের পরিপত্র আবার বলবৎ হয়েছে। আদেশ অনুযায়ী কোটা বিষয়ে হাইকোর্টের রায় আর কার্যকর থাকছে না। সুতরাং জনদুর্ভোগ তৈরি হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন।
সুপ্রিম কোর্টের আদেশের পরও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে থাকার পরিপ্রেক্ষিতে তিনি আজ  এসব কথা বলেন। 
তিনি বলেন, ‘কোটা বিলুপ্ত করে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে। এ বছরের জুন মাসে হাইকোর্ট একটি আদেশে সেই পরিপত্র বাতিল করে। যদিও সরকার পক্ষ হাইকোর্টের আদেশের বিপক্ষে সর্বোচ্চ আদালতে আপিল করেছে, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। এ বিষয়ে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রদান বাকি রয়েছে।’ 
পূর্ণাঙ্গ রায় প্রদানের ক্ষেত্রে আদালত অবশ্যই শিক্ষার্থীদের দাবীর বিষয়টি বিবেচনা করবেন বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। 
মোহাম্মদ আলী আরাফাত বলেন, সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সরকারও এ বিষয়ে কোনো কিছুই করতে পারবে না। এ বিষয়ে কোনো ঘোষণাও দিতে পারবে না।
সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে নির্বাহী বিভাগ তথা সরকার নিশ্চয়ই কোটার বিষয়টি নিয়ে যুগোপযোগী সংস্কারের উদ্যোগ নিবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat