×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৫৬৪৫৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কবি ও সাহিত্যিকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কবি শক্তিময় দাস। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার  মাধ্যমে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। তাই সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
শেখ হাসিনা দেশকে ইতোমধ্যে ডিজিটাল দেশে প্রতিষ্ঠিত  করেছেন উল্লেখ করে  তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat