×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ৬৭৬৫৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশকে ‘জনগণের স্বর্গোদ্যান’ গড়ার আহ্বান জানিয়েছেন। শনিবার পিয়ংইয়ংয়ে কোরীয় যুদ্ধের পরিসমাপ্তি বার্ষিকী উদযাপনকালে কতিনি এ আহ্বান জানান।
খবর এএফপি’র।  
৭১ বছর আগে ১৯৫৩ সালের ২৭ জুলাই  যুদ্ধবিরতি পালনের মধ্যদিয়ে তিন বছর ধরে চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটে। তা আর কখনও শান্তি চুক্তি মাধ্যমে প্রতিস্থাপিত হয়নি।
পিয়ংইয়ং যুদ্ধকে একটি বিজয় হিসাবে বিবেচনা করে থাকে এবং বার্ষিকীটি দেশটিতে সরকারি ছুটির দিন।
কিম শুক্রবার বলেন, ‘আমাদের আদর্শ ও সমাজ ব্যবস্থাকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করা এবং জনগণের স্বর্গোদ্যান তৈরি করা আমাদের প্রজন্মের পবিত্র মিশন ও কর্তব্য।’
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ একথা জানায়।
উত্তর কোরিয়ার নেতাও যুদ্ধের সময় চীনের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে, ‘স্বজাতীয় সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত বন্ধুত্ব দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে।’
কেসিএনএ জানায়, তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি সৈন্যদের স্মরণে বন্ধুত্বের টাওয়ারসহ যুদ্ধে অংশ নেওয়া প্রবীণদের সম্মানে স্মৃতিসৌধ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat