×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৪৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার সিংড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার বেলা ১১টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মুঠোফোনে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। 
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রাস্তা, শোলাকুড়া রাস্তা, গোডাউনপাড়া ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন রাস্তায় এবং বাড়িতে পাঁচ হাজার ফলজ, বনজ ওষধি বৃক্ষরোপণ ও বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat