×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৩৪৩৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের কোটা-সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত চক্র রাষ্ট্রীয় সম্পদে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, যারা এ ধ্বংসের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আজ সকাল ১০টায় রাঙ্গামাটি জজ কোর্ট আদালতের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে রাষ্ট্রবিরোধী দৃষ্কৃতিকারী কর্তৃক ছাত্র হত্যা, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
রাঙ্গামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, এ্যাডভোকেট তোষণ চাকমা, এ্যাডভোকেট দর্শন চাকমা, এ্যাডভোকেট রাজীব চাকমা প্রমুখ।
এসময় বক্তারা সাম্প্রতিকালে সংঘটিত হত্যাকান্ড এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সুষ্ঠু ও যথাযথ বিচার নিশ্চিত করতে বিশেষ আইন প্রনয়নসহ ভবিষ্যতে কোন দুষ্কৃতিকারী এই ধরনের রাষ্ট্রবিরোধ অপরাধ করতে সাহস না করে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat