×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ৪৩৫৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থায়ী নিয়োগ পাওয়া হাইকোর্টের নয় বিচারপতি শপথ গ্রহণ করেছেন। আজ বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদেরকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জরুল হক ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুই বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতিকে আজ স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
এছাড়া ওই সময় দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া দুইজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে আজ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
এর আগে ২০২২ সালের ৩০ জুলাই শপথ নিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি। ১১ জন হলেন- মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসাইন দোলন ও এ কে এম রবিউল হাসান।
দুই বছর পর আজ ৩০ জুলাই ৯ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর বাকী দুইজন বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
৯ জনের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে জানান, আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই শপথ বাক্য পাঠ করাবেন।
আর দুইজনের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুইজন অতিরিক্ত বিচারপতিকে ৩১ জুলাই থেকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat