×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৩২৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরো বাড়াতে হবে।
আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে। দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত করতে চায় তাদের স্হান এদেশে হবেনা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা। 
পরে প্রতিমন্ত্রী একই স্থানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি অনুদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অনুদান,প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং গাছের চারা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat