×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৩২৪৩৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে (১২ মাইল) সকাল সাড়ে ৬টার সামান্য আগে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
খবরে বলা হয়, ভূমিকম্পটি এমন এক সময় আঘাত হানে যখন লোকজন ঘুমাচ্ছিল। তারা শক্তিশালী ঝাঁকুনিতে বিছানা থেকে উঠে যায়।  
স্থানীয় ভূকম্পন সংস্থা জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন আশঙ্কা নেই।
লিঙ্গিগ পৌরসভার স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ইয়ান অনসিং বলেন, তিনি কম্পনজনিত কারণে ঘুম থেকে জেগে উঠেন।
ওনসিং টেলিফোনে এএফপিকে বলেন, ‘ভূকম্পনটি বেশ শক্তিশালী ছিল। সেখানের চারপাশের জিনিসগুলো নড়ছিল। আমার ধারণা ঝাঁকুনিটি প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল।
ফিলিপাইনের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় নিয়মিতভাবে ভূমিকম্প আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat