×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ২৩৪৩৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
সরকারের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশে এমন ঘটনা এটিই প্রথম।
শেখ হাসিনার পদত্যাগ ও  দেশ ছেড়ে পালানোর পর উদ্ভূত পরিস্থিতিতে গভর্নর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই মধ্যে গত বুধবার (০৬ আগস্ট) একদল কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চার শীর্ষ কর্মকর্তাকে 'পদত্যাগের জন্য রাজি' করান।
সে সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংক খাতের অদূরদর্শী উদ্যোগ ও নীতির কারণে দেশের অর্থনীতি নাজুক অবস্থার মধ্যে পড়ে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্টে আছে। এখন শিক্ষার্থীদের সংস্কারের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করে তাদের পদত্যাগ ও বিচারের মুখোমুখি করার দাবি জানান। গভর্নর যাতে দেশ ছেড়ে না পালাতে পারে সে জন্য তারা সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat