×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৪৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পর্দায় আসছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘স্ত্রী টু’। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এ সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের কৌতূহল রয়েছে। যদিও একইদিন পর্দায় আসার কথা রয়েছে দক্ষিণী অভিনেত্রী ভূমির ‘ভেদা’ এবং অক্ষয় কুমারের ‘খেল খেল মে’।
যা নিয়ে এরইমধ্যে সিনেবোদ্ধারা ব্যবসায়িক শঙ্কার কথা প্রকাশ করছেন। অনেকেই ধারণা করছেন সিনেমা তিনটি আয়ের দিক দিয়ে একে অপরের সঙ্গে লড়াই করবে। তবে তাদের সেই সংশয় দূর করে দিচ্ছেন ভারতীয় সিনেপ্রেমীরা।
‘স্ত্রী টু’ মুক্তির আগেই জানান দিচ্ছে বক্স অফিসে ভালোভাবেই ঝড় তুলবে। জানা গেছে, আগামী ১৪ আগস্ট রাত ৯টা ৩০ মিনিট থেকে সিনেমাটির শো শুরু হবে। এ উপলক্ষ্যে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে গতকাল। যেখানে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা।
অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনই সিনেমাটি ঘরে তুলেছে ৩৭ লাখ রুপির বেশি। যা ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী’ সিনেমার প্রথম দিনের আয়কে টপকে গেছে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রদ্ধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সিনেমাটির পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘ঝড় শুরু হয়েছে। আর মাত্র ৪ দিন। আসছি আপনার পাশের প্রেক্ষাগৃহে। আমার বিশ্বাস এই ঝড় আপনারা সহজেই থামতে দেবেন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat