×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৩৪৩৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার ১০টি থানা এলাকায় আজ থেকে পুলিশের টহল ডিউটিসহ আইন-শৃ্খংলা রক্ষায় সার্বিক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেে জেলার ১০টি থানা ও ১০টি তদন্ত কেন্দ্রে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত কয়েদিন পুলিশ শুধু থানা অভ্যন্তরে সিমীত পরিসরে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতো। থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্থি ফিরে এসেছে জনজীবনে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান  বলেন, জেলার ১০টি থানা ও ১০টি তদন্ত কেন্দ্রে পুলিশের সেবা কার্যক্রম এক মিনিটের জন্যও বন্ধ ছিলো না। আমাদের বাইরের কার্যক্রম পরিবর্তিত প্রেক্ষাপটে সাময়িক বন্ধ ছিলো। আজ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দিতে দেখা গেছে। দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থী ও বিভিন্ন সেচ্ছাসেবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat