×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ৪৩৫০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কমেডি চলচ্চিত্র দিয়ে বাণী কাপুরের বলিউডে অভিষেক হয় ২০১৩ সালে। এ বছরই মহিলা অভিষেক শাখায় ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। ২০১৪ সালে 'আহা কল্যাণম' এবং ২০১৬ সালে 'বেফিকরে' সিনেমায় অভিনয়ের জন্য সমালোচনার সম্মুখীন হন। তারপর এই অভিনেত্রী তিন বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে 'যুদ্ধ' সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। 
বাণী কাপুরের সময় বর্তমানে অক্ষয় কুমারের মতো অসময় বলা চলে। সমালোচনা পিছু লেগেই থাকে। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বাণী কাপুরের 'খেল খেল ম্যায়' ১৫ আগস্ট মুক্তি পেল। সিনেমাটির গল্পে দেখানো হয়েছে-মানুষের যাপিত জীবনের সঙ্গে সেলফোনের ব্যক্তিগত যে সম্পর্ক, যা কাছের মানুষের কাছেও গোপনীয়। এই প্রাইভেট ডিভাইসের জিনিস যখন পাবলিক হয়ে যায়, তখন আসলে কী কী বিপত্তি ঘটে সেই সমস্ত মেসেজ নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। 
কিন্তু অন্যান্য সিনেমার তোপে পড়ে পিছিয়ে রয়েছে 'খেল খেল ম্যায়'। সিনেমাপ্রেমীরা বলছেন, সিনেমাটি ইতালিয়ান সিনেমার অনুকরণে বানানো হয়েছে। সিনেমাটি পৃথিবীর অনেক দেশে আগেই রিমেক হয়েছে। ছবিটি বক্স অফিসে কাঁপাবে কি-না, এখনো ঠিক করে কিছুই বলা যাচ্ছে না। কারণ সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র একদিন হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat