×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ১২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :-  পৃথিবীর অন্যতম প্রাচীন, প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের আসর হিসেবে গন্য করা হয় কান চলচ্চিত্র উৎসবকে। ১৯৪৬ সাল থেকে দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছরের মে মাসে এই উৎসব পালিত হয়ে আসছে। যেখানে নানা ক্যাটাগরিতে বিভিন্ন দেশের সিনেমার প্রতিযোগিতা ও পুরস্কার প্রাপ্তির  পাশাপাশি প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়। বহু বছর মর্যাদাপূর্ণ এ আসরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি সিনেমাও। তারই ধারাবাহিকতায় এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ‘পোড়ামন টু’ সিনেমাটি। আগামী ১৩ মে বেলা সাড়ে ৩টায় কান চলচ্চিত্র উৎসবের মিল্প মার্কেটে ইংরেজি ‘হেল অ্যান্ড হ্যাভেন’ নামে দেখানো হবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছে ‘পোড়ামন টু’-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২৪ এপ্রিল, মঙ্গলবার জাজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এই তথ্য প্রকাশ করে। ‘পোড়ামন টু’ পরিচালনা করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। দুজনেই চলচ্চিত্রে নতুন। কিছুদিন আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তি এটি পায়নি। তার আগেই কান চলচ্চিত্র উৎসবের মতো একটা বড় ও আন্তর্জাতিক আসরে সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে। এটাকে বাংলা চলচ্চিত্রের একটা বড় সাফল্য হিসেবেই দেখছে জাজ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ‘পোড়ামন টু’ হচ্ছে ‘পোড়ামন’ সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়েল। প্রথমটি কিস্তি ‘পোড়ামন’ পরিচালনা করেছিলেন দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। যেটিতে নায়ক-নায়িকা হিসেবে দেখা গিয়েছিল সাইমন সাদিক ও হালের সেনসেশন মাহিয়া মাহিকে। ৫০ লাখ টাকা বাজেটের সে সিনেমাটি দেশের বাজার থেকে ৭০ লাখ টাকা আয় করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat