×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৬৫৪৬৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতায়  এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি আজ শুক্রবার খাগড়াছড়িতে বানভাসী মানুষের মাঝে ছুটে আসেন এবং এ সময় বলেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে।
উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ির প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র জনতার সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ আহ্বান জানান। 
বন্যার ভয়াবহতার কথা উল্লেখ করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন- ধানক্ষেতে  মহিলা কলেজ নির্মাণের জন্য জায়গা  নির্বাচন করা মোটেই উচিত হবে না। আলুটিলার উঁচু জায়গায় মহিলা কলেজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ঠ সকলকে  অভিনন্দন এবং নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় ২ জন করে ছাত্র প্রতিনিধি রাখা হবে। 
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি সুদিন কুমার চাকমা, স্থানীয়  সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ত্রিনা চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল আলম ও মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণবিতরণের সময় রিজিয়ন কমান্ডার ২০৩, খাগড়াছড়ির ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat