×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ২৩১৪৩৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে আনসার-শিক্ষার্থী দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে হাসপাতালে গেলেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন। 
আজ মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসনাত আব্দুল্লাহকে দেখতে যান উপদেষ্টা। এ সময় তার চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন। 
এদিকে দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াতের সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর নেতৃত্বে  ‘পাটকল রক্ষায় নাগরিক পরিষদ’ এর সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এর উপস্থিতিতে এ সাক্ষাতে পরিষদের সদস্যরা দেশে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুসহ একাধিক বিষয়ে আলাপ করেন, পরে দাবী সম্বলিত একটি লিখিত বস্ত্র ও পাট উপদেষ্টাকে হস্তান্তর করেন।
বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত এ সময় বলেন, ‘বর্তমানে বন্ধ থাকা পাটকলের মধ্যে যেকোন একটা পরীক্ষামূলকভাবে চালু করে দেখা যেতে পারে। ৫টি পাটকলে শ্রমিকের যতো পাওনা রয়েছে, তা পরিশোধে কাজ করবো। এ সংক্রান্ত নীতির আলোকে আলোচনা করে পাটখাতের বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করবো।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat