×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ২১৩৩৪৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ  আওয়ামী লীগের শতাধিক  নেতার বিরুদ্ধে আরো দু’টি মামলা হয়েছে। এ নিয়ে মোস্তাফিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা হলো।
আদালত সূত্রে  জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী ও বিএনপি নেতা জাফর আহমদ বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে পৃথক মামলা করেন। আমিনুর রহমান চৌধুরীর মামলায় ৭৪ জন এবং জাফর আহমদের মামলায় ৩৮ জনকে আসামি করা হয়েছে।  সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ছাড়াও মামলায় আসামি হিসেবে সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান ও সাবেক এমপির চাচা চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের নাম উল্লেখ করা হয়েছে।
বাদী পক্ষে মামলা দুটি দায়ের করেন এডভোকেট এইচএম হেলাল উদ্দিন, এডভোকেট তকসিমুল গণি ইমন ও এডভোকেট দিদার। এ সময় বেশ ক’জন আইনজীবী তাদের সাথে ছিলেন। শুনানিশেষে আদালত মামলা দু’টি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করতে নির্দেশ  দেন।
বাদী জাফর আহমদের মামলায় দাবি করা হয়, তিনি(জাফর আহমদ) ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দিতে সাবেক এমপি মোস্তাফিজের নির্দেশে তার সাঙ্গপাঙ্গরা তার প্রস্তাবক-সমর্থককে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয় এবং তাদের অপহরণ করে। এ সবই করা হয় মোস্তাফিজের চাচা রশিদ আহমদকে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য।
অন্যদিকে, বিএনপির মিছিলে হামলা ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাটের অভিযোগ আনা হয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীর দায়ের করা মামলায়। সাবেক এমপি মোস্তাফিজের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এসব অপকর্ম করা হয় বাদী আরজিতে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat