×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৫৬৬০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন  সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) নতুন করে ঢেলে সাজানো হবে। রাজনীতির উর্ধ্বে রেখেএটিকে প্রকৃত ইসলামিক নিয়ম-কানুন সুপ্রতিষ্ঠায় প্রাণবন্ত একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারের উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকান্ড, ভিশন ও মিশন  থেকে সরে এসেছে। অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন  লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ফাউন্ডেশনের উত্তরণ ঘটাতে হবে।
ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে এ সংস্থার  কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফা'র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat