×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৬৫৬৫৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে হবে। একই সাথে প্রকল্পের কাজে যাতে স্বচ্ছতা থাকে এবং কোন অভিযোগ না আসে-এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুন ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া বলেই জনমনে ধারণা রয়েছে। জনগণ এই ধারণা পোষণ করে কারণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েই সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্বের এবং চলমান প্রকল্প যেগুলো নিয়ে অভিযোগ এসেছে তা তদন্ত করার জন্য তথ্য সচিবকে আগেই বলেছেন বলে তিনি জানান।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময়ে কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের কথা শোনা যায়, যেগুলো মূলত দুর্নীতি করার জন্যই নেওয়া হয়। এই ধরনের কোন প্রকল্প যেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে না নেয়া হয়। অনেকগুলো প্রকল্প নির্ধারিত সময় শেষ হয়নি যার নানা কারণ থাকতে পারে কিন্তু এটা ভালো বার্তা দেয় না। সেজন্য গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ করেন উপদেষ্টা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরে মোট বিনিয়োগ প্রকল্প রয়েছে ১৪ টি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত চলমান প্রকল্প ১৩ টি আর একটি প্রকল্প অনুনোমোদিত তালিকা থেকে নতুনভাবে অনুমোদিত হয়েছে। চলমান প্রকল্পগুলোর জন্য মোট বরাদ্দ ২শ ৫৬ কোটি ৪৪ লক্ষ টাকা। এর বিপরীতে অবমুক্ত হয়েছে ২০ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকা। মোট বরাদ্দে তুলনায় ব্যয়ের হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। জুন ২০২৪ পর্যন্ত অগ্রগতি ৭৮ দশমিক ২৬ শতাংশ।
অনুষ্ঠানে তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat