×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ৩২৪৩৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদোয়ানি আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার।
বাংলাদেশে অনেক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কুয়েত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশে আরো বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদেরক আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশী জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।
এসময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ড. নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল   মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।     

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat