×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ২৩৪৩৪৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিফার সেপ্টেম্বর উইন্ডোর প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ১-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়েছে। ম্যাচের ৬ মিনিটে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন।
আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উচ্চতার সমস্যা একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও ম্যাচ প্রস্তুতির সময়ই এই সমস্যা টের পেয়েছে বাংলাদেশ। তবে কোচ হাভিয়ের কাবরেরা ধন্যবাদ দেবেন ভুটানের গোলকিপার শেরিন ধেনদুপকে। ৬ মিনিটে রাকিব হোসেনের ক্রস ঠিকমতো গ্রিপে নিতে পারেননি ধেনদুপ। সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন শেখ মোরসালিন। ভুটানের বিপক্ষে থিম্পুতে এটি বাংলাদেশের প্রথম জয়।
পুরো ম্যাচে বাংলাদেশ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।  অবশ্য কন্ডিশনের কারনেই মূলত এমনটা হয়েছে। রাকিব, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিমরা ভুটানের রক্ষণকে সেভাবে আতঙ্কে ফেলতে পারেননি। উল্টো ভুটানই বলের দখল নিজেদের পায়ে রেখে বারবার আক্রমণে উঠেছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা আক্রমণগুলোকে কাজে লাগাতে পারেনি।
অধিনায়ক জামাল ভূঁইয়া আজ প্রথম একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের পর তাকে নামানো হয়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু কর্নার আদায় করেছিল বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমন একটি সুযোগ নষ্ট করেন। রাব্বি হোসেন রাহুলের একটি দারুন শট ভুটানের গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, বিশ^নাথ ঘোষ, মো: সাদ উদ্দিন, তপু বর্মন, শাকিল হোসেন, মো: হৃদয়, সোহেল রানা, মো: সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat