×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৬৫৬৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়ি উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মেয়ে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী দোহার নবাবগঞ্জের ৯৫জন ছাত্রদের মাথায় জাতীয় পাতাকা বেঁধে দিয়ে সম্মান জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল বাতেন।
উপজেলা বিএনপি নেতা আবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হারুন অর রশিদ ওসমানী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল নেতা মঈন খান তুষার, রুহুল আমীন সংগ্রাম ও ইমরান হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat