×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ৪৩৪৫৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দশ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন কৃতি শ্যানন। এ বছর তার অভিনীত দু’টি ছবিই সফল। বহিরাগত তকমা নিয়ে বলিউডে এসেছিলেন তিনি। তারপর নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু শুরুর দিকের সফর নাকি তার মোটেই সহজ ছিল না। বহিরাগত তকমার জন্য মানসিকভাবেও বিধ্বস্ত বোধ করতেন কৃতি।
হিন্দি সিনেমার জগতে পায়ের তলায় শক্ত জমি খুঁজে পেতে অভিনেত্রী কৃতি শ্যাননের সময় লেগেছে দীর্ঘ এক দশক। এত লম্বা তাকে সময় সংগ্রাম করতে হল কেন? অভিনেত্রী বলছেন, তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোনো পরিচালক বা প্রযোজক তার পাশে ছিলেন না।
বলিউডের কোনো তারকার সন্তান নন কৃতি, তার উঠে আসা সাধারণ পরিবার থেকে। শুরুতে তাকে ‘বহিরাগত’ ডাকা হতো, সেজন্য কষ্ট আছে এই অভিনেত্রীর।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, নিখিল কামাথের পডকাস্টে কৃতিকে প্রশ্ন করা হয়, ‘বহিরাগত’ হিসেবে বলিউডে আসায় কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতোে হয়েছিল তাকে।
কৃতি বলেন, ‌‘শুরুর দিকে বা খারাপ সময়ে আমাকে ফোন করে খোঁজ নেওয়ার কেউ ছিল না। পরিচয় করিয়ে দেওয়ার মত কোনো প্রযোজক-পরিচালকও পাইনি।’
‘বহিরাগত’ তকমার জন্য মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃতি।তিনি বলেন, ‘আজ আমি যেখানে, সেখানে পৌঁছতে আমার এক দশক লেগে গেছে। এখন নিজেকে প্রমাণ করার তেমন তাগিদ অনুভব করি না।’
দশ বছর অভিনয় জগতে কাটানোর পরে নিজেকে নিয়ে ‘আত্মবিশ্বাসী’ কৃতি। তার কথায়, ‘বক্স অফিস বা সমালোচক মহলে, যেটাই বলুন না কেন, অভিনেত্রী হিসেবে পরিচিতি তৈরি করতে পেরেছি। আমার একটাই লক্ষ্য ছিল, ভালো অভিনেত্রী হয়ে ওঠা। এই খিদেটা আমার মধ্যে ছিল। কেবল তারকা খ্যাতি পেতে চাইনি। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবার।’
চলতি বছরে ‘ক্রু’, ‘তেরি বাতোঁ মে অ্যায়সে উলঝা জিয়া’ নামে দুটি সিনেমা মু্ক্তি পেয়েছে কৃতির। দুটিতেই তার অভিনয়ের প্রশংসা এসেছে।
আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ‘দো পাত্তি’ সিনেমায়। এটি কৃতির প্রযোজিত প্রথম সিনেমা। সেখানে অভিনয় করছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat