×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৪৩৪৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইভরি কোস্টের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। একটি ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা এবং স্থানীয় মিডিয়া শনিবার এ কথা জানিয়েছে।
উদ্ধারকারী পুলিশ জানায়, শুক্রবার যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত লেনে একটি পেট্রোলভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, সেখানে ইন্ডিকেটর ছাড়াই একটি মালবাহী ট্রাক পার্ক করায় সড়ক সঙ্কুচিত হয়েছিল।
আইভরি কোস্টের উত্তরাঞ্চলের দুটি বড় শহর বোয়াকে এবং কোরহোগোর মধ্যে হাইওয়েতে প্রায় ২৩০০ জিএমটিতে এই দুর্ঘটনা ঘটে।  
পুলিশ জানায়,‘বাস এবং ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ভয়ঙ্করভাবে আগুন ছড়িয়ে পড়ে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়।’  
আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) নিশ্চিত করেছে, ১৯ জন আহত শিশু কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি হয়েছে।
অনেক রাস্তা ও গাড়ির খারাপ অবস্থার পাশাপশি বেপরোয়া গতির কারণে আইভরি কোস্টে প্রায়ইই মারাত্মক দুর্ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat