×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৪৩৩৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘‘বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’’-এই শ্লোগানকে সামনে রেখে জেলা পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
আজ রোববার সকালে দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়। পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে  আয়োজন করা হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোজাহিদ উদ্দিন বলেন, আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে। ভিন্ন ভাষায় পারদর্শী হয়ে থাকলে আমরা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো।  আমাদের শ্রমবাজারগুলোতে যে-যে দেশে যাওয়ার পরিকল্পনা করবে সে সেদেশের ভাষায় পারদর্শী হতে হবে। এতে ওই দেশের মানুষের সঙ্গে ততবেশি মিশতে পারবে। যতবেশি সে ভাষাটিকে আয়ত্ত নিতে পারবে ততবেশি সে ওইখানে টিকে থাকতে পারবে।
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat