×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৬৫৪৬১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান এ্যাডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, জেলার মোট ৮৬টি বৈধ অস্ত্রের তালিকার মধ্যে ৮৪টি জমা পড়েছে। অবশিষ্ট দু’টি ঢাকায় জমা দেওয়া হয়েছে।
তিনি আজ জেলা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য দেন।
অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে মনে হয়, উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র থাকার আশঙ্কা অমূলক নয়। তাই আমরা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরো বেশি সচেষ্ট। আমরা যদি সমন্বিতভাবে কাজ করি, তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে।
নৌবাহিনী প্রধান অস্ত্র উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন,  ‘আমরা বর্তমানে যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার  কার্যক্রম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে সহায়তা করছি। যতদিন পর্যন্ত এর প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক তা করে যাব।’
এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ’র  উদ্দেশ্যে বলেন, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকে সহায়তা করুন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা আরো অনেক কার্যকর ও ফলপ্রসু হবে।
এ্যাডমিরাল এম নাজমুল হাসান স্থানীয় নৌপথের নিরাপত্তার বিষয়ে বলেন, ভোলায় দেড়শ’ কিলোমিটার এর বেশি জলপথ রয়েছে। সেই জলপথ পাহারায় আগে থেকেই পুলিশ প্রশাসন ও কোস্টগার্ড কাজ করছে। আমাদের সার্বক্ষণিক টহলের মাধ্যমে যদি প্রয়োজন হয় আরো জনবল বৃদ্ধি করব। তার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতে একত্রিতভাবে কাজ করব। আমাদের সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, আমাদের ছাত্র জনতা একটি সফল আন্দোলনের মাধ্যমে দেশের যে পরিবর্তন এনেছে, এই দেশ ও দেশের জনগণের জন্য সেই পরিবর্তনের সুফল বয়ে আনতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান আরো বলেন, ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর প্রায় সপ্তাহব্যাপী সারাদেশে বেশ কিছু অরাজকতা-নাশকতা হয়েছে। যেটা খুবই দুঃখজনক। তবে সময়ের সাথে সাথে অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে এ ধরনের আক্রমণ অনেকটাই কমে এসেছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আরাফাতুল ইসলাম চৌধুরীসহ নৌবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat