×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৪৩৫৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার বলেছে, তারা নিঃশর্তভাবে মিশরকে  ১ শ’ ৩০ কোটি  ডলার মার্কিন সামরিক সহায়তার অর্থ অনুমোদন দিয়েছে। এমন সময়ে এই অর্থ অনুমোদন করা হলো যখন কায়রো এবং ওয়াশিংটন গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
মিশরের শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি ভিন্নমত দমন করার জন্য অভিযুক্ত হওয়ায় গত বছর দেশটিতে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে অগ্রগতির শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্র এই বার্ষিক সাহায্যের কিছু অংশ ছাড় দিয়েছিলো। তবে, পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বছর মিশর মানবাধিকারের কিছু ক্ষেত্রে ‘উন্নতি’ করেছে। এতে গাজা যুদ্ধে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের মধ্যে মধ্যস্থতা করতে কায়রোর সহায়তার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘আঞ্চলিক শান্তি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারে মিশরের সুনির্দিষ্ট এবং চলমান অবদানের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।’
৭ অক্টোবর ইসরাইলের উপর হামলার পর থেকে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি এবং গাজায় পরবর্তী ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করার জন্য যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ‘সুদানে যুদ্ধবিরতি বাস্তবায়নে’ মিশরের ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, সেখানে ১৬ মাসেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে।
মার্কিন আইন অনুসারে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কংগ্রেসে একটি নথিতে বাজেট বরাদ্দ ঘোষণা করেছেন।
ওয়াশিংটন বরাবরই মিশরের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে আসছে এবং তাদের বার্ষিক সামরিক সহায়তার কিছু শর্তযুক্ত করে। গত বছর ওয়াশিংটন মানবাধিকার উদ্বেগের ভিত্তিতে প্রায় ৯৫ মিলিয়ন ডলার সহায়তা স্থগিত করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat