×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রতিরক্ষায় গুরুত্ব দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ব্লুমবার্গের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১১৪টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত। এর জন্য দরপত্র আহ্বান করার ব্যবস্থাও সারা। ভারতের পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি।

ভারতের প্রতিরক্ষা বহরে যুদ্ধবিমানগুলো যুক্ত হলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশটির শক্তি বেড়ে যাবে অনেকখানি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চুক্তি হতে পারে এক হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের। এ চুক্তির ব্যাপারে বিশ্বের বড় প্রতিরক্ষা সংস্থাগুলো আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বোয়িং কোম্পানি, লকহিড মার্টিন করপোরেশন ও সুইডেনের সাব এবি। চুক্তি সম্পন্ন হলে যুদ্ধবিমান তৈরির ৮৫ শতাংশ কাজই হবে ভারতে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা নরেন্দ্র মোদি সরকারের অন্যতম চ্যালেঞ্জ। মোদির প্রথম পাঁচ বছরের শাসনকালে উল্লেখযোগ্য কোনো প্রতিরক্ষা চুক্তিতে যায়নি ভারত। কিন্তু এ সময়ের মধ্যে চীন ও পাকিস্তানের তরফ থেকে হুমকি বেড়েছে।

ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী শ্রীপদ নায়েক বলেছেন, যেসব প্রতিষ্ঠান যুদ্ধবিমান নির্মাণে আগ্রহ দেখিয়েছে, তাদের সম্পর্ক খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ভারতে বোয়িং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান হলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেমস লিমিটেড। অন্যদিকে ভারতে লকহিডের সহযোগী প্রতিষ্ঠান টাটা গ্রুপ এবং সাব এবির সহযোগী প্রতিষ্ঠান হলো বিলিওনেয়ার গৌতম আদানির কোম্পানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat