×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৭৬৬৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি-বঞ্চিত অবস্থায় অবসরে যাওয়া ক্ষতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা দিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সিনিয়র সচিব বলেন, বিগত ১৬ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন যাচাই-বাছাই করতে পাঁচসদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবে, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়।
মোখলেস উর রহমান বলেন, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবে। জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন চারজনকে কমিটিতে নেওয়া হবে।
জনপ্রশাসন সচিব বলেন, গত ১৬ বছরে যারা পারিবারিক-আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, কোনো পদোন্নতি পাননি তাদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ না হলে, যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে। যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদ আছে সেখানে দেওয়া যেতে পারে।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালে পদোন্নতি বঞ্চিত প্রায় আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ সুবিধা ফিরে পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat