×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৫৪৫০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার কবলে পড়েছেন। এক ফেসবুক লাইভে এমনটা নিজেই জানান অভিনেত্রী।আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রোববার কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়ে মধুমিতাকে বহনকারী গাড়িটিকে একটি লড়ি ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রী।
ফেসবুক লাইভে মধুমিতা বলেন, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়, খুবই ভয়াবহ ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। 
একটা লরি আমার গাড়িতে খুব জোরে এসে ধাক্কা মারে। অনেক বাজে কিছু হতে পারত। ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।
অভিনেত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য।
ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা দেন। এর আগে দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরেও পূজা দিতে দেখা গিয়েছিল তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat