×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৩৪৩২৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 
আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ আজ রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেনের সাথে বিদায়ী সাক্ষাতকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বৈঠকে উপদেষ্টা বিভিন্ন গন্তব্য ও ট্রানজিট দেশগুলোতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইওএম’র অব্যাহত সক্রিয় প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন। 
 হোসেন কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রোহিঙ্গাদের সমর্থনে আইওএম-এর সম্পৃক্ততার প্রশংসা করে মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জরুরি প্রয়োজনীয়তার ওপর  জোর দেন।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এসোয়েভের দায়িত্বপালনকালে সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং অস্বাভাবিক পরিস্থিতিতে বা মানবিক সংকটে নাগরিকদের প্রত্যাবাসন এবং পুনঃএকত্রীকরণে আইওএম অবিচল সহায়তার অঙ্গীকারের প্রতি সমর্থন জানান।  
আইওএম চিফ অব মিশন বাংলাদেশে তার মেয়াদে সন্তোয় প্রকাশ করে গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) এর চ্যাম্পিয়ন হিসেবে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন প্রচারে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন। 
এর আগে, এসোয়েভ পররাষ্ট্র সচিবের সাথেও বিদায়ী সাক্ষাৎ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat