×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৬৫৭৭০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য্যে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নোবিপ্রবি আইন বিভাগের জাফর আহমেদ সজীব ও অর্থনীতি বিভাগের কাওছার আহমেদ। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ ও  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat