×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ২৩৪৩৪৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহিদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা জানান।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পুনর্বাসনের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।
উপদেষ্টা এ সময় শহিদ হাবিবুর রহমানের পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ হাবিবুর রহমানের ছোট্ট ছেলে সালমানকে কোলে তুলে আদর করেন।
উল্লেখ্য, শহিদ হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। সাক্ষাৎকালে শহিদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat