×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ৩৪৩৪৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিস ফ্যাশন উইকে রাজসিক চালে আগেও হেঁটেছেন ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই। এবার তার সঙ্গে যোগ হয়েছেন আরেক ফ্যাশন ডিভা আলিয়া ভাট। ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় ইভেন্ট প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটার আমন্ত্রণ পান বিশ্বের নামী তারকারা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্যারিস ফ্যাশন উইকে আলো ছড়ালেন এই দুই বলিউড অভিনেত্রী।
প্যারিস ফ্যাশন উইকের বিভিন্ন আসরে কখনো লাল সিল্কের গাউন, কখনো রূপালী-কালো কোটে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। ফ্যাশনে এখন ‘মোনোক্রোম’-এর রমরমা। সেই ধারা বজায় রেখে ঐশ্বরিয়া এবার পরেছেন লাল সাটিনের গাউন। তার লুক আরও আকর্ষণীয় করে তোলে ঠোঁটে গাঢ় লাল রঙের ছোঁয়া। কানের রেড কার্পেট হোক বা ঘরোয়া পার্টি- সবখানে মানানসই সাজের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক পরার ট্রেন্ড এনেছিলেন তিনি। আন্তর্জাতিক র‍্যাম্পেও সেই ধারা বজায় রেখেছেন।
মঞ্চে এসেই হাতজোড় করে দর্শকদের নমস্কার জানান ঐশ্বরিয়া। তার এ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফ্রান্সের মঞ্চে ভারতীয় সংস্কৃতি তুলে ধরায় তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সব মিলিয়ে মনোমুগ্ধকর প্যারিস ফ্যাশন গালায় ঐশ্বরিয়া এবার আরও একবার প্রমাণ করেছেন তিনি ‘কুইন অব র‍্যাম্পস’।
অন্যদিকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মানানসই মেটালিক সিলভার বাস্টিয়ারে নজর কেড়েছেন আলিয়া ভাট। কানে বড় দুল। আলাদা করে নজর কেড়েছে তার ‘ওয়েট হেয়ার লুক’।
ঠোঁটে স্মিত হাসি নিয়ে মঞ্চে হাঁটতে হাঁটতে দর্শকের উদ্দেশে হাত নাড়েন, চুমু ছুড়ে দেন। এই প্রথম প্যারিস ফ্যাশন উইকের মতো কোনো আন্তর্জাতিক র‍্যাম্পে হাঁটলেন পর্দার ‘গাঙ্গুবাই’। পেশাগতভাবে মডেলিং না করলেও এদিন তার মধ্যে বিন্দুমাত্র জড়তা ছিল না।
প্যারিস ফ্যাশন উইকে বিশ্বের নামীদামি ব্র্যান্ডের হয়ে অংশ নেন তারকা ও মডেলরা। ঐশ্বরিয়া ও আলিয়া গিয়েছেন লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। প্যারিসের বিখ্যাত স্থান প্লেস ডি ল’অপেরায় ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ আসর, চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বিশ্বজুড়ে নারীদের স্বনির্ভর করে তুলতে এবং তাদের মধ্যে সংহতি আনতে এবারের ফ্যাশন সপ্তাহের রানওয়ে থিম দেওয়া হয়েছে ‘ওয়ার্ক ইয়োর ওয়ার্থ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat