×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ২৩৪৩৪৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গণমাধ্যমসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। 
আজ বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলায় মুনসেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এ তিনি কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও আরও নানা রকম সমস্যা দেখা দেয়। তাই বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। 
নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে। সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব। আমাদের সবাইকে স্বাস্থ্য পরিচর্যা নিয়েও সচেতন হতে হবে। 
দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো পর্যায়ক্রমে সমাধান করতে হবে। 
এর আগে স্বাস্থ্য উপদেষ্টা শিলমান্দি পরিবার কল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুনসেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
এসময় নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, নরসিংদী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবু কাউছার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat