×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৩৫৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজে প্রায়ই দেখা যায় ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
এদিকে নাচ ও অভিনয়ে সরব থাকলেও গানের খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে। তবে সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব।
নতুন খবর হলো- বিরতি কাটিয়ে মম ফিরলেন অভিনয়ে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু- বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
নাটক প্রসঙ্গে মম বলেন, ‘রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।’
এদিকে, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এছাড়াও এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat