×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৩৪৫৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের তিন শহীদের পরিবারকে বিএনপি’র পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। 
আজ রোববার বিকেল পাঁচটায় জেলার সিংড়া উপজেলায় সোয়াইড় ফুটবল মাঠে অনুদানের চেক হস্তান্তর করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সিংড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রোকন ও সদস্য সচিব প্রকৌশলী আশরাফউদ্দিন বকুল, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সদস্য সচিব রহিম নেওয়াজ, শহীদ হৃদয় আহমেদ-এর বাবা রাজু আহমেদ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করে ঢাকায় নিহত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহীদ সোহেল রানা, শহীদ হৃদয় আহমেদ এবং শহীদ রমজান আলী’র বাবা-মায়ের হাতে একলাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat