×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৩৪৪৫৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার পাতার খাল মাছঘাট এলাকায় স্থানীয় মৎস্য বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা  ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা। 
দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রানী কৈরির  সভাপতিত্বে  এ সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামসু মাঝি, উপজেলা ক্ষুদ্র  মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. কাসেম মাঝি প্রমুখ। 
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত  মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলবে। 
সভায় জেলে, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat