×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ৭৬৭৮০৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটা সময় প্রায় প্রতিদিনই শোবিজ নিউজের শিরোনাম হতেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সেসময় ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। এরপর গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। ভক্তদের জন্য সুখবর হলো দুই দশক পর আবারও হিন্দি সিনেমায় ফিরছেন মল্লিকা। 
‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে দেখা যাবে তাকে। ছবিতে এক আধুনিক নারীর চরিত্রে দেখা যাবে মল্লিকাকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি বড় পর্দায় আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে বলে জানা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার। অতীত খুঁড়ে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা। দুবাইয়ে একটি ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী। ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা।
ওই সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। বেশ কজন বড় তারকা ছিলেন সিনেমায়। হোটেলে দৈনিক রাত ১২টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন সিনেমার নায়ক। এত জোরে কড়া নাড়তেন যে আমি ভাবতাম দরজাটা বোধহয় ভেঙেই গেল। নায়ক আমার শোবার ঘরে আসতে চাইতেন। আমি জানতাম- এটা আমি কখনোই হতে দেব না। এরপর ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।’
এমন অভিযোগ আনলেও ওই নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা। অভিনেত্রীর এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমার বর্ণনা শুনে নেটিজেনরা অনুমান করছেন, মল্লিকা হয়তো ২০০৭ সালের সিনেমা ‘ওয়েলকাম’-এর কথা বলেছেন। দুবাইতে এই ছবির শুটিং হয়েছিল। সিনেমায় মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটিজেনদের প্রশ্ন, অভিনেত্রী কি অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat