×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ২৩৪৩৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্বৈরাচারী সরকারের পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা আত্মত্যাগ রয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা একটি বিশেষ অবস্থা পাড় করছি। আমরা যদি সেই পরিবর্তনটা আনতে না পারি, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে এবং তাদের কাছে ঋণী হয়ে থাকবো। 
উপদেষ্টা আজ ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ জেলা পরিষদ আয়োজিত ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি  জনসাধারণসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাহলে সেই পরিবর্তনটা আসবে। 
উপদেষ্টা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের একটি হল-নিরাপত্তা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের প্লাস পয়েন্ট। জুলাই আগস্ট একটি পরিবর্তন ঘটে গেল। পাঁচ থেকে আট আগস্ট সরকার ছিল না। দেশে কোন অঘটন ঘটেনি। কোন ঘটনা ঘটার সাথে সাথে রেসপন্স করা উচিত। এতে করে পরবর্তীতে ঐ ধরনের ঘটনা কম ঘটবে। 
আপনারা দায়িত্ব পালন করেছেন, কাজ চালিয়ে গেছেন। প্রাকৃতিক দূর্যোগের ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কর্মকর্তারা মোকাবেলা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি ড. মো.আশরাফুর রহমান, সেনাবাহিনীর কর্নেল মাহমুদ, বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল প্রমুখ।
উপদেষ্টা পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় এবং ময়মনসিংহ পূজা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও ময়মনসিংহ বিভাগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat