×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৪৩৫৪৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচিত-সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী। গ্রেপ্তার হয়ে কারাবাসও করতে হয়েছিল তাকে। এবার নতুন করে নেতিবাচক কারণে খবরের শিরোনামে এই বলিউড অভিনেত্রী। তার বিরুদ্ধে ৫০০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি রুপি খুইয়েছেন বলে অভিযোগ। এই অ্যাপের প্রচারও করেছেন রিয়া।
অর্থ বিনিয়োগসংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।
তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, ইনফ্লুয়েন্সার এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অনেক ব্যবহারকারীর অভিযোগ পেয়ে তৎপর হয়েছে পুলিশ।
এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি।বরং কোটি কোটি রুপি খুইয়েছেন ব্যবহারকারীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। পুরো ঘটনা নিয়ে অবশ্য রিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat