×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৪৩৫৪৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। 
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংকালে বলেছেন, "মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বি¬ঙ্কেন বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সাথে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে অগ্রগতি বজায় রাখার জন্য অব্যাহত সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেছেন।" 
অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের নিয়ে দেশের চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে বিবেচনা করছে একজন সাংবাদিক তা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
মিলার জবাবে বলেন, "আমরা এসব প্রশ্নে বাংলাদেশ সরকারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।" প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলার সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট বি¬ঙ্কেনের সঙ্গে পৃথক বৈঠক করেন।
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা সমাধানের উপর আলোকপাত করা হয়।
প্রেসিডেন্ট বাইডেন ও প্রধান উপদেষ্টা ইউনূস উভয়ই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের সঙ্গে জনগণের মধ্যে গভীর সস্পর্কের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat