×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৩৫৩৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট- আইবিএ’র পরিচালক হিসেবে আজ যোগদান করছেন।
তাকে পরবর্তী তিন বছরের জন্য এই পদে নিযুক্ত করা হয়েছে। রাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ড. ইসলাম ২০০৪ সালে আইবিএতে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে যশোর বোর্ডে প্রথম স্থান অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএস (সম্মান) এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং এমবিএ তে ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম স্থান অধিকার করেন।
পরবর্তীতে তিনি সুইডেনের ইয়নশপিং ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে এমএসসি ডিগ্রী, রাবি’র আইবিএ থেকে এমফিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ড. ইসলাম ব্যবসায় শিক্ষা বিষয় ছাড়াও মুদ্রা বিষয়ক গবেষণায় নিয়োজিত আছেন। দেশ এবং বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৬ টি প্রবন্ধ এবং ৩ টি বুকচ্যাপ্টার প্রকাশিত হয়েছে। এছাড়াও ভারতের মনোহর পাবলিশার্স থেকে ১ টি গ্রন্থসহ তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা ৬টি।
মুদ্রা গবেষণা নিয়ে তার কাজের স্বীকৃতি স্বরূপ লন্ডন ভিত্তিক ‘কাউন্সিল অব দি ওরিয়েন্টাল নিউমিজমিটিক সোসাইটি’ (Council of the Oriental Numismatic Society) ২০১৮ সালে তাকে ‘অশোকা পুরস্কার’ এ ভূষিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat