×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৩৪৪৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সৌজন্য সাক্ষাৎ করেছেন।  
আজ মঙ্গলবার এ সাক্ষাৎকালে শিশুশ্রম, শ্রম আইন, নারীদের প্রতি সহিংসতা নিরসন, নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস সেক্টরে শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সুইডেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুবরাই দেশের প্রধান স্টেকহোল্ডার। জুলাই গণঅভ্যুত্থানে যুবরা প্রথম রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দেয়। অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে আমরা যুববান্ধব পরিস্থিতি সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। 
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স গার্মেন্টস সেক্টরে শ্রম অসন্তোষ নিরসন, শিশুশ্রম এবং শ্রমিকের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকা- জানতে চান। 
এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব এ.এইচ. এম শফিকুজ্জামান বলেন, আমরা শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সেক্টরের উন্নয়নে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ একসাথে কাজ করছে। শ্রমিকদের মধ্যে বৈষম্য নিরসনে আমরা ডাটাবেজ তৈরীর একটি নতুন প্রকল্প নিতে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat