×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৪৩৫৪৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের হিজবুল্লাহ্ শেখ নাইম কাসেমকে তাদের শীর্ষ নেতা নির্বাচিত করেছে। লেবাননের বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।
আজ মঙ্গলবার হিজবুল্লাহ্র এক বিবৃতিতে বলা হয়েছে, গতমাসে ইসরাইলি বিমান হামলায় হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পর শেখ নাইম সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর নীতি নির্ধারণী মজলিসে সূরা কাসেমকে শীর্ষ নেতা নির্বাচিত করে।এর আগে তিনি তিন দশকেরও বেশি সময় নসরুল্লাহর সহকারীর দায়িত্ব পালন করেছেন।
নব-নির্বাচিত মহাসচিব বলেছেন, ‘বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’  হিজবুল্লাহ নসরুল্লাহর নীতিমালা অনুসরণ অব্যাহত রাখবেন।
নাঈম কাশেম ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন শিয়াদের আমল আন্দোলনের মাধ্যমে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর তিনি আমল আন্দোলন থেকে সরে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat