×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৪৩৪৫৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন ২টি চার ও ৪টি ছক্কায় ৭৮ বলে ৫৯ রান করে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন ডেভিড বেডিংহাম। তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সাথে ১৪৮ বলে ১১৬ রানের জুটি গড়েন বেডিংহাম।

এরপর জর্জি ১২টি চার ও ৪টি ছক্কায় ২৬৯ বলে ১৭৭ এবং প্রথম টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান উইকেটরক্ষক কাইল ভেরেনি খালি হাতে বিদায় নেন। দু’জনকেই সাজঘরের পথ দেখান তাইজুল।

ভেরেনিকে বিদায় করে ৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তমবার পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামে ৫০ উইকেট পূর্ণ করেন তাইজুল।

পাঁচ নম্বরে নামা রায়ান রিকেলটনকে ১২ রানে আউট করেন পেসার নাহিদ রানা। এরপর সপ্তম উইকেটে ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার রান ৫’শ পার করেন ওয়াইন মুল্ডার ও সেনুরান মুতুসামি। মুল্ডার ৭৮ ও মুতুসামি ৪৭ রানে অপরাজিত আছেন।

তাইজুল ১৮৮ রানে ৫টি ও রানা ৬৯ রানে ১ উইকেট নিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat