×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ৫৬৪৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি ও ওপেনার এভিন লুইসের নৈপুন্যে জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে  ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় আজ সকালে শেষ হওয়া সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। বল হাতে মোতি ৪ উইকেট এবং ব্যাট হাতে লুইস ৬৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

অ্যান্টিগায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের উপরের সারির চার ব্যাটারকে বড় ইনিংস খেলতে দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার ম্যাথু ফোর্ড ও জেইডেন সিলেস।

ফিল সল্ট ১৮ ও উইল জ্যাকস ১৯ রান করে সিলেসের শিকার হন। জর্ডান কক্স ১৭ ও জ্যাকব বেথেল ২৭ রানে ফোর্ডের বলে আউট হন।
পঞ্চম উইকেটে ৮৪ বলে ৭২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের রান দেড়শ পার করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। দলীয় ১৬৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে

লিভিংস্টোনকে আউট করে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান মোতি। ৪৫ দশমিক ১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।
লিভিংস্টোন ৪৮ ও কারান ৩৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের মোতি ৪১ রানে ৪ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ১৫ ওভারে বিনা উইকেটে ৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে বৃষ্টি আইনে ৩৫ ওভারে ১৫৭ রানের নতুন টার্গেট পায় ক্যারিবীয়রা।

ওপেনার ব্রান্ডন কিংয়ের সাথে উদ্বোধনী জুটিতে ১১৫ বলে ১১৮ রান তুলে দলের জয়ের পথ সহজ করে ফেলেন লুইস। কিং ৩০ রানে আউট হলেও, লুইসের ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

৫টি চার ও ৮টি ছক্কায় ৬৯ বলে ৯৪ রান করেন গেল সপ্তাহে শ্রীলংকা সফরে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা  লুইস। কেসি কার্টি ১৯ ও অধিনায়ক শাই হোপ ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মোতি। এ ম্যাচে ইংল্যান্ডের চার খেলোয়াড়ের অভিষেক হয়।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat