×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৩৪৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে জেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান।

সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে। এই সুযোগ গ্রহন করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক কে এম আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিবন্ধিত সংগঠনের নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়। এছাড়া প্রশিক্ষিত ২৭জন যুব-যুবা’র মাঝে ২০ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। 

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিন যুব সংগঠনের কর্মীরা শহরের বানিয়াকোলা খাল পরিচ্ছন্নতা কর্মসূচীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat