×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ৪৩৪৫৪৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে আরো কয়েকজনকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের চিকিৎসা সহায়তা এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আজ এ সহায়তা প্রদান করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর, মোঃ শহীদুল্লাহ’র সাথে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করা হয়।  

ছাত্র-জনতার গণআন্দোলনে আহত চিকিৎসাধীন মুরাদ ইসলামকে আজ দুপুরে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে, সাভারে হারুন মিয়ার বাসায় ও বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি ছাত্রদলের বর্তমান সভাপতি তাপস কবির, ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ।

এদিকে, চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ ৯ম শ্রেণীর ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহিদুল্লাহ্কেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat